আজ বুধবার,১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

মাদ্রাসার শিক্ষক তার মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙ্গে ফেলে। bdnewstv24.com

জুন ২৯, ২০২৬,৬:২৫ পূর্বাহ্ণ

 
Spread the love

 

সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধ মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে এক মাদরাসা শিক্ষক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ শে জুন) উপজেলার বুড়িগোয়ালিনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ শে জুন) রাতে পারিবারিক বিরোধের জেরে ছেলে মনিরুল ইসলাম তার মা আনোয়ারা বেগমের (৭২) মুখে লাথি মারেন। এতে তার সামনের একটি দাঁত ভেঙে যায়। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বৃদ্ধ আনোয়ারা বেগম নামে একজন শুক্রবার রাতে ভর্তি হয়েছেন। আঘাতে তার একটি দাঁত ভেঙে ভেতরে ঢুকে গেছে। এখন তিনি সুস্থ আছেন।

এই ঘটনায় শনিবার (২৭ শে জুন) আনোয়ারা বেগম বাদী হয়ে ছেলে মনিরুল ইসলাম এবং পুত্রবধূ ফেরদৌসী ইসলামের (ঝর্ণা) বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। একই বাড়িতে বসবাসের সুযোগে তিনি এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে বৃদ্ধ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পিয়ার উদ্দিন বলেন, মামলার পর অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে আনোয়ারা বেগম উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বড় ছেলে মনিরুল ইসলাম এবং তার স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। শুক্রবার রাতে পারিবারিক একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে মনিরুল ইসলাম তার মায়ের মুখে লাথি মারেন। এতে একটি দাঁত ভেঙে গেলে তিনি গুরুতর আহত হন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain