আজ বুধবার,১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়। bdnewstv24.com

জুন ১৭, ২০২৬,১১:২৫ পূর্বাহ্ণ

 
Spread the love

ঝালকাঠি সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসানের সঙ্গে রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ ই জুন রাত ৮টায় রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত এই মতবিনিময় সভায় সদর থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সাংবাদিক-পুলিশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিক ও পুলিশ একযোগে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান বলেন, আমি সাংবাদিকবান্ধব মানুষ।তিনি সব সময় সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আরও বলেন, গরিব অসহায় মানুষ দালাল ছাড়া আমার কাছে সরাসরি এলে সম্ভবপর সহযোগিতা করব, ইনশাআল্লাহ। তিনি ঝালকাঠিবাসীর আতিথেয়তা এবং সভ্যতার প্রশংসা করেন।

এই সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহ এবং পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা বৃদ্ধি, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্রুত তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণ ও গুজব এবং অপপ্রচার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়। নবাগত অফিসার ইনচার্জ সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জনবান্ধব এবং সেবামুখী কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার এসআই মোঃ গালিব, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি কে এম মঞ্জুরুল ইসলাম, আজিজুর রহমান বশির, যুগ্ম সম্পাদক মোঃ মাসুম খান, আইন সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, নির্বাহী সদস্য মোঃ মাহবুব হোসেন সৈকত, সফিকুল ইসলাম হিরু, সৈয়দ রুবেল, নাদিম শরীফ এবং সিয়ামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জকে শুভেচ্ছা জানানো হয় ও ঝালকাঠিতে শান্তি-শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিক এবং পুলিশের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain