আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সবচেয়ে বেশি ‘ঠাণ্ডা’ পড়ছে রাজধানীতে

ডিসেম্বর ২০, ২০১৯,১২:৩২ পূর্বাহ্ণ

 
Spread the love

ঢাকা:

দেশের বেশ কিছু অঞ্চলের ওপর শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে সারাদেশেই তাপমাত্রা কমেছে। কিন্তু অবাক করা বিষয় হলেও সবচেয়ে বেশি ‘ঠাণ্ডা’ হচ্ছে রাজধানী ঢাকা। টানা তিনদিন ধরে দেশের বিভিন্নস্থানে এ অবস্থা বিরাজমান।

আবহাওয়াবিদরা বলছেন, রাত ও দিনের পার্থক্য কম হলে শীত বেশি অনুভূত হয়। আর কয়েকদিন ধরে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম ঢাকাতেই।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ১৮ ডিগ্রি সেলসিয়াসেও হাড় কাঁপুনি ঠাণ্ডা পড়ে। আবার ৯-১০ ডিগ্রিতেও তেমন ঠাণ্ডা অনুভূত হয় না। তাপমাত্রা কমা বা বাড়ার সঙ্গে ঠাণ্ডা বা গরম অনভূতি কমা বা বাড়ার সম্পর্ক নেই। রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য তথা সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য যত কমে ঠাণ্ডা অনুভূতি তত বাড়বে।

দু’দিন ধরে ঢাকায় রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম। আরও কয়েকটি স্থানে ঢাকার কাছাকাছি অবস্থা বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে বলছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়- ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাঝারি ধরনের শৈত প্রবাহ বয়ে যাচ্ছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য এখানে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: বেড়েছে শীতের প্রকোপ, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

ঢাকায় রাতে ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস ও দিনে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাজধানীতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য নেমে এসেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকায় এটা ৫ ডিগ্রির ঘরে নেমে এসেছিল। তার আগে মঙ্গলবারও দেশের মধ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম ছিল ঢাকাতেই। ফলে টানা তিনদিন ধরে ব্যাপক কষ্টের মধ্যে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে।

আরও পড়ুন: বইছে শৈত্যপ্রবাহ, কাঁপছে ছিন্নমূল মানুষ

ঢাকার পরের অবস্থানে রয়েছে ময়মনসিংহ ও নেত্রকোনা। ময়মনসিংহে রাত ও দিনের তাপামাত্রার পার্থক্য কমে নেমে এসেছে ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আর নেত্রকোনায় নেমে এসেছে ৪ ডিগ্রিতে।

উত্তরবঙ্গে ও উত্তর পশ্চিমাঞ্চলে শৈত প্রবাহ বয়ে গেলেও ঢাকার চেয়ে ঠাণ্ডা পড়ছে কম। এসব অঞ্চলে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ছে বা শীত অনুভূত হচ্ছে রংপুরে। সেখানে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain