আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

‘তিন তালাক দিলে সামাজিকভাবে বর্জন’

এপ্রিল ১৬, ২০১৭,৮:৫৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: রীয়া আইন ছাড়া ভারতের কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক প্রদান করে তাকে সামাজিকভাবে বর্জন করা হবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড(এআইএমএলপিবি)। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রবিবার এআইএমএলপিবি আরও জানায়, ‘তিন তালাকের বিষয়ে ভুল বুঝাবুঝি রয়েছে। আমরা এ বিষয়ে একটি আচরণ বিধি তৈরি করব।’

ভারতের সুপ্রিম কোর্টে বর্তমানে তিন তালাক প্রথার সাংবিধানিক বৈধতা নিয়ে একটি মামলা চলছে। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী কিছু মুসলিম তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে তিন ‘তালাক’ উচ্চারণ করে থাকে।

গতকাল শনিবার এআইএমএলপিবি কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যে বিষয়ে শরীয়তে বা ইসলামিক আইনে বলা আছে সেই বিষয়ে কোনো ধরনের ‘বাইরের হস্তক্ষেপ’র অনুমতি দেয়া হবে না। বিশেষ করে সেটা যদি হয় বিবাহ বিচ্ছেদের মতো কোনো মৌলিক অধিকারের বিষয়ে।

তবে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড কর্তৃপক্ষ তিন তালাকের ব্যবহারের প্রথাটি যেন একেবারেই কমে আসে তার জন্য একটি কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মৌখিক তালাক থেকে বিরত রাখতে অভিযুক্ত ব্যক্তিকে সামাজিকভাবে বর্জন করতে হবে এবং যথেচ্ছাপূর্বক এর ব্যবহার করলে জরিমানা করা হবে।

এআইএমএলপিবি’র পক্ষ থেকে মাওলানা খালিদ আর ফিরাঙ্গি বলেন, ‘নির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে কেউ যদি তিন তালাক প্রথার অপব্যবহার করেন তাকে সামাজিকভাবে বর্জন করা হবে।’

সুপ্রিমের কোর্টের মামলায় সংগঠনটির বিপক্ষে কয়েকটি এনজিও’র বক্তব্য তিন তালাক প্রথা লিঙ্গ সমতার অধিকারের লঙ্ঘন।

তবে এ ব্যাপারে এআইএমএলপিবি ও অন্যান্য আলেমদের বক্তব্য, তিন তালাক কোরানের বিধান এবং মুসলিম পারসোনাল ল এর অংশ। এই কারণে এর থেকে বিচ্যুতি মানে বিচার বিভাগের বাইরে যাওয়া। আর এই প্রথাকে অসংবিধানিক ঘোষণা মানে ‘পুনরায় কোরান লেখা’র সমান।

গত বছরের ডিসেম্বরে উত্তরে প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট তিন তালাক প্রথাকে সংবিধানে দেয়া নারীর অধিকারের লঙ্ঘন ঘোষণা একটি রায় দিয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট ১১-১৯ মে পর্যন্ত তিন তালাকের বৈধতার ওপর শুনানিন সময়সীমা বেঁধে দিয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain