আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ব্লগার হত্যার অনুমোদন দেয় মুফতি বোর্ড

এপ্রিল ৮, ২০১৭,৫:২৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:

দেশের আলোচিত ব্লগার হত্যাকা-গুলো উগ্রবাদী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মুফতি বা শরিয়া বোর্ডের নির্দেশে সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আনসারুল্লাহ বাংলা টিমের মুফতি বোর্ডের হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ নামের এক সদস্যকে গ্রেপ্তার করার ঘটনায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।  শুক্রবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

আবদুলালাহকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মনিরুল ইসলাম বলেন, ২০১৫ সালের পর যতগুলো ব্লগার হত্যাকা- সংগঠিত হয়েছে তার সব কটি মুফতি বা শরিয়া বোর্ডের নির্দেশে হয়। এই শরিয়া বা মুফতি বোর্ড কোনো হত্যাকা-ের অপারেশনে সরাসরি অংশ নেয় না, কিন্তু তারা এই হত্যার অনুমোদন দেয়।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলামের দেয়া তথ্যমতে, ২০০৭ সালে ফরিদাবাদ মাদ্রাসায় ভর্তি হন আবদুল্লাহ। এরপর তিনি ধর্মীয় উগ্রবাদে জড়িয়ে পড়েন। ২০১৪ সালে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের আরেক সদস্য আবু নাইমের সঙ্গে থেকে দীক্ষা নিয়ে টিমে যোগদান করেন। পরে উত্তরার দিয়াবাড়ি এলাকার একটি বাসায় দেড় মাস জিহাদের বিষয়ে সামরিক ও ধর্মীয় প্রশিক্ষণ নেন।
মনিরুল ইসলাম বলেন, ব্লগার অভিজিৎ রায়, নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়, নাজিমুদ্দিন সামাদ, ওয়াশিকুর রহমান বাবু, অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, তারেক রহীম, রণদীপম বসু, ব্লগার জুলহাস মান্নান ও মাহবুবু তনয়- সব কটি হত্যাকা- মুফতি বোর্ডের নির্দেশে হয়।

কাউন্টার টেরোরিজমের প্রধান বলেন, মুফতি বোর্ডে বর্তমানে পাঁচজন সদস্য রয়েছেন। এই বোর্ড পরিচালনা করেন একজন মওলানা ও তার একজন সহযোগী। বোর্ডের আশরাফুল আজম ও আবু নাইম নামের দুজন সদস্য ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার হওয়া সদস্যদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘হত্যার টার্গেট কাার জন্য তিন থেকে চারজনকে বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়। ওই তালিকা মুফতি বোর্ডের সদস্যরা যাচাই করে হত্যার অনুমোদন দেন। বোর্ডের সদস্যরা কখনো হত্যায় অংশ নেয় না।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আবদুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ছাড়া তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন, গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের উপকমিশনার খোন্দকার নুরুন্নবী, জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এবং গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain