আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দুদকের মামলায় কচুয়া খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার ১০ বছরের কারাদন্ড ও একলক্ষ টাকা জরিমানা

জানুয়ারি ৮, ২০১৭,৯:৫৩ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ বিপ্লব সরকার : গতকাল(৮ জানুয়ারী) রবিবার চাঁদপুর জেলার স্পেশাল ট্রাইব্যুনাল -২এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, চাঁদপুর জেলার কচুয়া উপজেলা খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আঃ ছালাম এর দন্ডবিধি ৪০৯ ধারা অনুযায়ী ১০ বছর কারাদন্ড ও ১,০০,০০০/- জরিমানা ও ১৯৪৭ সনের দুদক আইনের ৫(২) ধারা অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা এবং  ব্যবসায়ি সাইফুল ইসলাম ওরফে সাইফুল মেম্বারের দন্ডবিধি ৪০৯ ধারা অনুযায়ী  ১০ বছর জেল ও ১,০০,০০০/- টাকা জরিমানা এবং ১৯৪৭ সনের দুদক আইনের ৫(২) ধারা অনুযায়ী ৫ বছর জেল ও ৫০,০০০/- টাকা জরিমানা  প্রদান করেন এবং এজাহার ভুক্ত আসামী সাইফুল  ইসলাম (ড্রাইভার) ও মেহেদী হাছান  (হেলপার) কে বেকসুর খালাস প্রদান করেন । এ সময় রাষ্ট্র পক্ষের আইনজীবি হিসেবে মামলা পরিচালনা করেন দুদকের চাঁদপুর জেলার আইনজীবি এডঃ মুরাদ হোসেন চৌধুরী, আসামী পক্ষে এডঃ সেলিম আকবর। ঘটনার বিবরণে জানা যায়,  বিগত ৮/৪/২০১০ইং তারিখে কচুয়া সরকারী খাদ্য গুদাম হইতে ২০০ বস্তা সরকারী চাউল (প্রতি বস্তা ৮০ কেজি করে) ট্রাক যোগে অবৈধ ভাবে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় কচুয়া সাচার রোডের বাতাপুকুরিয়া নামক স্থানে চাউল বোঝাই ট্রাক সহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। পুলিশ সুপারের নির্দেশে কচুয়া উপজেলার নির্বাহী অফিসার  নুরে আলম ছিদ্দিকি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ মান্নান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী আহম্মদ মিয়া ঘটনাস্থলে যায়। তাহাদের উপস্থিতিতে এবং জিজ্ঞাসাবাদে ড্রাইভার ও হেলপার জানায় যে, উক্ত চাউল গুলো মুন্সি আঃ ছালাম ও সাইফুল ইসলাম মেম্বার এর উপস্থিতিতে ট্রাকে চাউল বোঝাই করা হয়। চাউল সাইফুল মেম্বার নিকট বিক্রয় করা হয় এবং তারা গৌরিপুর উদ্দেশ্যে যাত্রা করে। উক্ত বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এস,আই মামুনুর রশিদ বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করে। তারপর জেলা গোয়েন্দা পুলিশ পরির্দশক জাকির হোসেন প্রাথমিক তদন্তভার গ্রহন করে, ড্রাইভার ও হেলপারের ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবান বন্দির ব্যবস্থা করেন। মোকাদ্দমাটি দুদকের তপছিল ভূক্ত হওয়ায় দুদকের উপ-পরিচালক জনাব মোঃ মোরশেদ আলম মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে দ্বায়িত্ব গ্রহন করেন। দীর্ঘ তদন্তের পর তিনি ২৪/০৫/২০১১ ইং তারিখে উক্ত আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/১০৯ ও ১৯৪৭ সনের দুদক আইনের ৫(২) ধারায় আদালতে অভিযোগ পত্র দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর আসামীদের উপস্থিতিতে রায় ঘোষনা করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain