আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মনোনয়ন পেলেন আওয়ামীলীগের সাবেক দুই নেতা । bdnewstv24.com

ডিসেম্বর ২৩, ২০২৫,১১:৫৮ পূর্বাহ্ণ

 
Spread the love

হতাশা ছড়িয়ে পড়েছে। মনোনয়ন বাতিলের দাবিতে ইতিমধ্যে মশাল মিছিল এবং বিক্ষোভ শুরু করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বাগেরহাটে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই এখন তুঙ্গে। নেতাকর্মীদের অভিযোগ, গত ১৭ বছর যারা জেল-জুলুম সহ্য করে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসা নেতাদের মূল্যায়ন করা হয়েছে।

বিতর্কিত দুই প্রার্থী:
১. বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী): এই আসনে মনোনয়ন পেয়েছেন কপিল কৃষ্ণ মণ্ডল। তিনি অতীতে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব।
২. বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ): এই আসনে মনোনয়ন পেয়েছেন সোমনাথ দে। তিনি মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি জাতীয় পার্টিতেও যুক্ত ছিলেন।

জানা গেছে, চলতি বছরের মার্চে দেশবিরোধী চক্রান্তের অভিযোগে গ্রেফতার হওয়ার পর কারামুক্ত হয়ে গত ২০ আগস্ট তারা বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।

বিএনপি কর্মী জিল্লুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৭ বছর যারা দলের জন্য জীবনবাজি রাখল, তাদের বাদ দিয়ে অতিথি পাখিদের নমিনেশন দেওয়া হয়েছে। এটা আমরা মানব না। জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে আমাদের কিছু করার নেই, তবে তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

এদিকে, মনোনয়ন বাতিলের দাবিতে বাগেরহাট-২ এবং ৪ আসনে বিক্ষোভ চলছে। রবিবার রাতে বাগেরহাট শহরে মনোনয়নবঞ্চিত প্রার্থী এম এ সালামের সমর্থকরা মশাল মিছিল করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

সমালোচনার জবাবে কপিল কৃষ্ণ মণ্ডল দাবি করেন, তিনি কখনো সক্রিয় রাজনীতি করেননি, পুরনো ছবি দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে সোমনাথ দে বলেন, আমি অতীতে অন্য দল করেছি, জেলও খেটেছি। সব জেনেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমার মনোনয়নে চাঁদাবাজরা আতঙ্কিত।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain