আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা bdnewstv24.com

অক্টোবর ২৪, ২০২৫,৪:১৮ পূর্বাহ্ণ

 
Spread the love

নড়াইল সদর উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার অভিযুক্ত শিক্ষক মো. তরিকুল ইসলামকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (২৩ শে অক্টোবর) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

অভিযুক্ত তরিকুল ইসলাম ২০১১ ইং সালের ৬ই সেপ্টেম্বর মাগুরা জেলার কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। চলতি বছরের আগস্টে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। তার বাড়ি নড়াইল সদরের বোড়ামারা গ্রামে।

মামলার বিবরণ অনুযায়ী, চলতি মাসের ১৫ তারিখ বিকেলে বিদ্যালয় শেষে চার শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন শিক্ষক তরিকুল ইসলাম। এক পর্যায়ে কৌশলে দুজন শিক্ষার্থীকে বাইরে পাঠিয়ে দিয়ে তিনি একা থাকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে অন্য সহপাঠীরা ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। শিক্ষার্থীরা ঘটনার সাক্ষী হলেও অভিযুক্ত শিক্ষক তাদের কাউকে কিছু না বলার অনুরোধ করেন।

প্রথমে ঘটনাটি চেপে গেলেও তিনদিন পর পরিবারের পুরুষ সদস্যরা বিষয়টি জানেন। পরে ২১ শে অক্টোবর রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত শিক্ষক মো. তরিকুল ইসলাম দাবি করেছেন, “দীর্ঘদিন ধরে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

এই দিকে ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতীকী আন্দোলনে অংশ নেয়। বই-খাতা ফেলে রাস্তায় দাঁড়িয়ে তারা অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে। অভিভাবক এবং স্থানীয়রাও এই সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

ঘটনার পরদিন থেকেই শিক্ষক তরিকুল ইসলাম ৭ দিনের ছুটি নিয়ে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain