আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

কর্ণফুলী টানেলে ভয়াবহ বাস দুর্ঘটনা: অল্পের জন্য বড় বিপর্যয় এড়াল, আহত ৫ জন । bdnewstv24.com

অক্টোবর ৫, ২০২৫,১২:৩১ পূর্বাহ্ণ

 
Spread the love

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় বড় কোনো প্রাণহানি না ঘটলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানেল কর্তৃপক্ষ, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।আহতরা হলেন ফয়সাল (৪৫), শাহজাদী (২১), ফরুক (৫০), রানি আক্তার (৩১) ও মুন্তাসির (১২)।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান,
“দুপুর দুইটার দিকে কর্ণফুলী টানেলের ভেতরে দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।”

দুর্ঘটনার কারণে টানেলের ভেতরে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain