আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ । bdnewstv24.com

জানুয়ারি ১২, ২০২৫,২:১৪ পূর্বাহ্ণ

 
Spread the love

কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূ নিজ ঘরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার সোনারপাড়া গ্রামে বুধবার এই ঘটনা ঘটে। এই ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মহেশখালী থানায় মামলা করেছে।

এই বিষয়ে বুধবার রাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘পুলিশ দেরিতে খবরটি পেয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আর মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভুক্তভোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, স্থানীয় ৫-৬ জন ঘরে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই সময় তারা ঘরের আলমারি ভেঙে ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেন, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জুয়েল।

ভুক্তভোগী গৃহবধূ জানান, বুধবার ভোরে হঠাৎ করে কয়েকজন ঘরে ঢুকে মুখ চেপে ধরে। তাদেরকে বাঁধা দিলে ছুরি নিয়ে গলা কাটার হুমকিও দেয়।

ভুক্তভোগী নারীর স্বামী জুয়েল বলেন, ‘পাশবিক নির্যাতনের ডাক, প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। চিকিৎসার জন্য আমার স্ত্রীকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। আমি এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

মহেশখালী থানার ওসি জানান, ধর্ষণ এবং ডাকাতির ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মামলা করেছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain