আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ডুয়াল ব্যান্ড সাপোর্ট না করা রাউটার উৎপাদন-আমদানি নিষিদ্ধ হচ্ছে.bdnewstv24.com

অক্টোবর ২৩, ২০২৪,৯:০৫ পূর্বাহ্ণ

 
Spread the love

ডুয়াল ব্যান্ড সাপোর্ট না করা রাউটার উৎপাদন-আমদানি নিষিদ্ধ হচ্ছে
ডুয়াল ব্যান্ড সাপোর্ট করে না এমন রাউটার দেশে আমদানি এবং উৎপাদন নিষিদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এজন্য সংস্থাটি আমদানিকারক এবং উৎপাদকদের ৬ মাস সময় বেঁধে দেবে। এরপর আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের ঘোষণা দেওয়া হবে।

বিটিআরসি বলছে, গ্রাহকের সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে রাউটার ব্যবহার হয়। অনেকাংশে দেখা যায়, এসব রাউটার ২ দশমিক ৪ হতে ২ দশমিক ৮ গিগাহার্জ অথবা ৫ দশমিক ৭ হতে ৫ দশমিক ৮ গিগাহার্জের ব্যান্ডের স্পেকট্রাম সাপোর্ট করে। এতে রাউটারের ক্যাপাসিটি কম থাকে এবং ইন্টারনেটের গতিও ভালো পান না গ্রাহক।

তাই রাউটারে একই সঙ্গে এই দুই ব্যান্ড সাপোর্ট করতে হবে, তা বাধ্যতামূলক করতে চায় নিয়ন্ত্রণ সংস্থাটি। এ নিয়ে ছয় মাস সময় দেবে বিটিআরসি। এরপর ২০২৫ইং সালের এপ্রিল হতে এটি কার্যকর করা হবে।

এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য, ইন্টারনেট ও নেটওয়ার্ক প্রকৌশলী সুমন আহমেদ সাবির বলছেন, বর্তমানে বিশ্বে ২ দশমিক ৪ গিগাহার্জের রাউটার চলেই না। ৬ গিগাহাহর্জ, এক্সটেন্ডেট ৬ গিগাহার্জ রাউটার চলছে।

তিনি বলেন, সস্তা রাউটারের কারণে গ্রাহক মানসম্মত ইন্টারনেট সেবা পান না। ডুয়াল ব্যান্ড সাপোর্ট রাউটার আমদানি এবং উৎপাদন বাধ্যতামূলক করে দিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সিদ্ধান্ত সময়োপযোগী।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain