আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এবারের এইচএসসির ফল প্রকাশে মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত এলো.bdnewstv24.com crime reporter.sarder md.Salim Reza

সেপ্টেম্বর ২৫, ২০২৪,১০:০৯ অপরাহ্ণ

 
Spread the love

এবারের এইচএসসির ফল প্রকাশে মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত এলো
মাঝপথে বাতিল হওয়া চলতি বছরের এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারণের জটিলতা এখন শেষ হয়েছে। অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৫ শে সেপ্টেম্বর) ২০২৪ইং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এই চিঠির ভিত্তিতেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবে শিক্ষাবোর্ডগুলো।

মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করা হবে ও বাকি বিষয়গুলোর জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে (সাবজেক্ট ম্যাপিং) ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা মহামারির সময়ে ২০২০ ইং সালে এইচএসসি এবং সমমানের পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষার্থীকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পাস করানো হয়েছিল। সেসময় এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল।

সেখানে জেএসসি পরীক্ষার ২৫ শতাংশ ও এসএসসি এবং সমমানের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বরের গড় নিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছিল।

এই বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে ও বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। অক্টোবর মাসেই এইচএসসির ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ৩০ শে জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়। এবার সারা দেশে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain