আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

র‍্যাব ১১ এবং ১৩ যৌথ অভিযানে লায়লা ধর্ষণ এবং হত্যার আসামী আশরাফুল গ্রেফতার. bdnewstv24.com

ফেব্রুয়ারি ১৩, ২০২৪,৩:৪১ পূর্বাহ্ণ

 
Spread the love

reporter :- bdnewstv24.com

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় গত ২৫ শে অক্টোবর ২০১৮ইং খ্রঃ রহমান মিয়ার ভাড়াটিয়া মৃত লায়লা বেগম (৩০) পরিকল্পিত ভাবে তাঁর ভাড়া বাসায় প্রবেশ করে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে আশরাফুল আলম (৩৬) ধর্ষণের পড়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

পরবর্তীতে মৃত লায়লা বেগমের ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রী বাসায় এসে দেখতে পায়। মৃত লায়লা বেগম রুমের ভিতরে খাটের উপরে উলঙ্গ অবস্থায় মরে রয়েছে এবং তার মুখের উপর কোলবালিশ চাপা দেওয়া। নিহত লায়লা (৩০) শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার দক্ষিণ ছয়গাও এলাকার আলাউদ্দিন মাতব্বরের মেয়ে।

উক্ত ঘটনায় মৃত লায়লা বেগমের বড় ভাই মোঃ মশিউর রহমান বাদী হয়ে আসামি আশরাফুল আলমের বিরুদ্ধে ২৫-১০-২০১৮ ইং সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে যাহার নং- ৪৭(১০)১৮ ধারা – নারী এবং শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০০৩) এর ৯(২) এবং নারী ও শিশু মামলা নং-৪১১/১৯।

গত ০৮ই ফেব্রুয়ারী ২০২৪ইং বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদলতের বিচারক নাজমুল হক শ্যামল অভিযুক্ত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।

সেই ধারাবাহিকতায় র‍্যাব আসামীর তথ্য সংগ্রহ করে র‍্যাবের গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে ১১ই ফেব্রুয়ারী ২০২৪ইং আসামির নিজ বাড়ি থেকে র‍্যাব-১১ এবং র‍্যাব- ১৩ এর যৌথ অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়।

আসামি মোঃ আশরাফুল আলম (৩৬), পিতাঃ মৃত সোলেমান আলী, মাতাঃ খায়েরা বানু, সাং- মহিষখোচা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। এপি/সাং- সানারপাড় সাইফুলের বাড়ির ভাড়াটিয়া, থানা- সিদ্ধিরগঞ্জ জেলা- নারায়ণগঞ্জ`কে র‍্যাব-১১ এবং র‍্যাব- ১৩ এর যৌথ অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়।

নির্মম নিশংস হত্যাকাণ্ডে গ্রেফতার কৃত আসামি মোঃ আশরাফুল আলম এর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়া দিন আছে বলে জানান র‍্যাব।

 

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain