আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মতলব উত্তরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা এবং সনদ বিতরণ। bdnewstv24.com

জুলাই ১৩, ২০২৩,১:০৫ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা এবং সনদ বিতরণ ২০২২ ইং এবং  ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই২০২৩ ইং বুধবার বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এবং বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ অলিউল্লাহ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশুদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি এবং  অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় উপজেলার ২৩৭ টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আজকে যারা শিশু তারাই আগামী দিনে দেশের হাল ধরবে। তাই আমাদের কাছে প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ। কে হারলো কে জিতলো তা দেখার বিষয় নয়। তবে সবাইকে পরিচর্যা করতে হবে এবং সঠিক শিক্ষা দিতে হবে, যাতে করে আগামী দিনে আরো ভালো কিছু করতে হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এনালগ থেকে ডিজিটাল করেছেন। এখন আবার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। আর তা স্বাধীনতা বিরোধীরা সহ্য করতে না পেরে বিভিন্ন ভাবে দেশীয় ও আন্তজার্তিক ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে জবাব দিয়ে দিবে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain