আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বানরীপাড়ার ইউএনও ফাতিমা আজরীন শুদ্ধাচার পুরস্কারে ভূষিত। bdnewstv24.com

জুলাই ১০, ২০২৩,২:২৯ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ এর আওতায় উপজেলা পর্যায়ে বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ ইং অর্জন করেছেন।

৯/৭/২০২৩ ইং রোববার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসক

মোঃ জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর হাতে শুদ্ধাচার পুরুস্কার হিসেবে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) এবং  সনদপত্র তুলে দেন। এছাড়াও তাকে তার এক মাসের বেসিক (মুল) বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কৃত করা হয়।

এই সময় বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সোহেল মারুফ এবং  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদারসহ বরিশালের অন্যান্য উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার,সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ,সহকারী কমিশনারবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও একই অনুষ্ঠানে বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ এবং  জেলা ও উপজেলা প্রশাসনের তিন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

এদিকে কতর্ব্যপরায়ন ও ন্যায়নিষ্ঠাবান বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী শুদ্ধাচার পুরস্কার-২০২২-২৩ইং অর্জন করায় বানারীপাড়া প্রেসক্লাব এবং  উপজেলা অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন এবং  ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain