আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

পটুয়াখালীর দুমকিতে বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর। bdnewstv24.com

জুলাই ৫, ২০২৩,৭:২৬ অপরাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

 

  পটুয়াখালীর দুমকিতে সাপের কামড়ে আয়শা আক্তার(২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত আয়শা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ ( দুই)  নং ওয়ার্ডের লালখার ব্রিজ এলাকার মালেক পাহলানের মেয়ে ও  একই এলাকার মোখলেসুর রহমানের স্ত্রী। মৃত আয়শার দুই ছেলে ও এক মেয়ে।
নিহতের দেবর আরিফ হোসেন জানান, মঙ্গলবার ৪ ঠা জুলাই ২০২৩ ইং বিকেল ৩টার দিকে আমার ভাই (মৃতের স্বামী মোখলেসুর রহমান) ভাবীর( মৃত আয়শা) কাছে ভাত খেতে চায়। এরপর ভাবী ভাতের পাতিল থেকে ভাত নেয়ার সময় গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ ছোবল মারে। সাথে সাথে সে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। উদ্ধার করে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অত্যন্ত দুঃখ প্রকাশ করে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব আকন বলেন, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। এমন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত।
এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার বলেন, এই  বিষয়ে জানা ছিল না। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain