আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দুমকিতে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী’র সংবাদ সম্মেলন bdnewstv24.com

জুলাই ৪, ২০২৩,৫:৫৫ অপরাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

 

 

 

দুমকিতে ইউপি নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ খলিলুর রহমান।
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩( তিন)  নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ নুরুল আমিনের দুমকি উপজেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আবেদনের প্রেক্ষিতে এর তীব্র নিন্দা এবং  প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় দুমকি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

খলিলুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নুরুল আমিন তালা প্রতীক। সে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং  রিটার্নিং কর্মকর্তার কাছে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটি অভিযোগ দাখিল করেছেন। যাহা কিছু অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। যা নির্বাচনে আমার ভাবমূর্তি নষ্ট করার একটি পাঁয়ে তারা মাত্র। উক্ত ওয়ার্ডে আমি বরাবর বিপুল ভোটে নির্বাচিত সদস্য ছিলাম। এলাকায় আমি সততা-নিষ্ঠার সাথে শালীস ব্যবস্থা, উন্নয়নমূলক কাজ করেছি। তাই আবার এলাকার জনগণের অনুরোধে তাদের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আবার নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার সুনাম নষ্ট করার জন্য আমার ছেলে মোঃ আরিফ (মাসুম বিল্লাহ) ও ভাইয়ের ছেলে মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমার ছেলে মোঃ আরিফ বাংলাদেশ বর্ডার গার্ড এ চাকরি করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক মাসের ছুটিতে বাড়িতে আসিয়াছে এবং ভাতিজা পবিপ্রবিতে চাকুরী করে। তাই তাদের হেনস্থা করার জন্য মিথ্যা বানোয়াট অভিযোগ করেছেন। আমার বিরুদ্ধে শাওন নামের ভাড়া করা কর্মীর দ্বারা মারধরের অভিযোগও মিথ্যা। প্রকৃত পক্ষে আমি তাকে চিনি না। আমার কর্মীর বিরুদ্ধে পোষ্টার ছেঁড়ার অভিযোগ‌ও সম্পূর্ণ মিথ্যা এবং  বানোয়াট।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে উক্ত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করায় ভাবমূর্তি ক্ষুণ্ন হযেছে।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain