আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বঙ্গবন্ধু নৌবহরে ভয় পায় নাই, শেখ হাসিনারও ভয় পাওয়ার সম্ভাবনা নেই – খাদ্যমন্ত্রী। bdnewstv24.com

জুন ৩০, ২০২৩,১০:০৫ অপরাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় ৭ম এবং ৮ম নৌবোহরে ভয় পায় নাই, দেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছেন তিনি , তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনারও ভয় পাওয়ার কোন সম্ভাবনা নেই, বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ ডাক বাংলোয় আয়োজিত ঈদ শুভেচ্ছা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী খোশমেজাজে রয়েছেন। যথাসময়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজেদের দ্বন্দ্ব দূরে রেখে নৌকা প্রতীকের জন্য কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই নেতাকর্মীরা মামলা-হামলা থেকে রেহাই পেয়েছেন অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা-মোকদ্দমায় বাড়িতে ঘুমাতে পারেননি।
তিনি স্হানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়ন এবং  নিজেদের মধ্যে ঐক্যের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করার নির্দেশ দেন ও  সরকারের উন্নয়নের কথা আর উন্নয়ের বিভিন্ন ভিডিও এবং  ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহবান জানান মন্ত্রী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় ঈদ শুভেচ্ছা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এই সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, কৃষি এবং  সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ  সহ আরো অনেকে ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain