আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা,বরিশাল সিটি নির্বাচন। bdnewstv24.com

মে ৩০, ২০২৩,৭:৫০ পূর্বাহ্ণ

 
Spread the love
Reporter:- bdnewstv24.com

প্রার্থীদের পদচারণায় পুরোদমে জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনী প্রচারণা। সকাল থেকে মধ্যরাত অব্দি প্রার্থীরা নানা কৌশলে জনগণের কাছে ভোট চাচ্ছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রার্থীদের জীবনসঙ্গীরাও প্রচার-প্রচারণায় নেমে আলোড়ন সৃষ্টি করেছেন। পিছিয়ে নেই হাতপাখার প্রার্থীর পক্ষের নারী কর্মী-সমর্থকরাও। তারাও ওয়ার্ড ভিত্তিক ৭০( সত্তর)  জন করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমও প্রচারণা চালাচ্ছেন। প্রচারের সময় বেশভূষা নিয়েও তিনি আলোচনা সৃষ্টি করেছেন। ভোটারদের কাছে তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন লুঙ্গি-পাঞ্জাবি পরে। বিষয়টি নিয়ে কথা হলে ফয়জুল করীম বলেন, আমি কালচারগুলো ভাঙার জন্যই এসেছি। বর্তমান কালচার হলো পোশাকে ভদ্রতার পরিচয়। কিন্তু বাস্তবে পোশাকে ভদ্রতার পরিচয় নয়। মানুষের দেমাগ, আদর্শ ও চরিত্র হলো ভদ্রতার পরিচয়। আমি প্রমাণ করতে চাই, যারা পোশাক দিয়ে এদেশের মানুষকে ধ্বংস করছে, খতম করছে, ডাকাতি করছে, চুরি করছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে আমি তাদের চেহারাকে উন্মোচন করতে চাই। পোশাকে মানুষের পরিচয় হয় না, চরিত্র ও আদর্শে মানুষের পরিচয় হয়। ২৯ শে মে ২০২৩ ইং বরিশাল নগরের বান্দরোড এবং   এর আশপাশের এলাকায় গণসংযোগ এবং  ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন হাতপাখার এই প্রার্থী, এই সময় তার সঙ্গে কথা হয় সাংবাদিকদের। তিনি বলেন, আমি নিজে একজন ধার্মিক ব্যক্তি। আমার প্রচার-প্রচারণায় অনেকেই ধর্মের কথা টানছেন। তাদের নির্দিষ্ট করে বলতে বলুন কোন ধর্ম ব্যবহার করে আমরা প্রচার-প্রচারণা চালাচ্ছি। যারা এই  কথা বলছে, তারা আমার ওপর ভীত হয়ে অপপ্রচার চালাচ্ছে এটা হলো আসল কথা। আমি তো আগেই বলেছি নির্বাচিত হলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এই সিটির মধ্যে সম-অধিকার পাবে। তারা একজন নাগরিক হিসেবেই তাদের অধিকার ভোগ করবে, এখানে কে মুসলিম, কে হিন্দু কে সংখ্যালঘু দেখার বিষয় নেই।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain