হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও আইনজীবী আব্দুল কাদির মিয়ার লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ ( বারো) রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। পুলিশসহ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এই সময় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। গত সোমবার সকালে বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সংঘর্ষ থামাতে গিয়ে বিথঙ্গল পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হুমায়ূন কবিরসহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে বলেও জানান অন্যদিকে।
আহতদের ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোমিন উদ্দিন চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ৭০ থেকে ৮০ জন রোগী সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমড়ি গ্রামের বাসিন্দা বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন এবং আইনজীবী আব্দুল হামিদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি ভাইস চেয়ারম্যান ফারুক আমিন মানব পাচার মামলায় জেল হাজতে যান।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

Md. Riadul Islam (Afzal)