আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস,নিহত মাহবুবের পরিবারের পাশে । bdnewstv24.com

মে ৮, ২০২৩,৮:৪২ অপরাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালক মাহবুব হোসেনের বাড়িতে ছুটে গেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং  নিরাপদ সড়ক চাই মতলব উত্তর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সোমবার সকালে উপজেলার লুধুয়া গ্রামে নিহত মাহবুবের বাড়িতে হঠাৎ উপস্থিত হোন তিনি।
এই সময় শোকাত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস। নিহত চালক মাহবুবের শিশু সন্তান প্রথম শ্রেণীতে পড়ুয়া মাহমুদুল হাসান মহিনকে কোলে নিয়ে হাত বুলিয়ে দেন তিনি।
এই সময় আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আরাফাত আল-আমিন, সমাজসেবক এবং  সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দিন, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য জিলানী বেপারী, ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব বেপারী, উপজেলা ছাত্রলীগ নেতা কালা, সুলতাবাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম সহ আরো অনেকে।
এই সময় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আমি বিভিন্নভাবে শুনেছি মাহবুব ভালো লোক ছিলো। তবে মহান আল্লাহ তায়ালার ইশারায় সবকিছু হয়। আমি মাহবুব হোসেনের আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি আরও বলেন, সকলেই সড়ক পথে যখন চলবেন সাবধানতা অবলম্বন করবেন। আর যারা গাড়ি চালান তারাও খুবই সতর্কতায় গাড়ি চালাবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা এই ধরণের দুর্ঘটনা কখনোই কামনা করি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং  সবাই সবার জন্য দোয়া করবেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain