আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মুরাদনগরে মানববন্ধন, সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে। bdnewstv24.com

এপ্রিল ২১, ২০২৩,৪:২৪ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.co

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক আমাদের সময় এবং  কুমিল্লার কাগজের কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি  এবং দেবিদ্বার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং  মানববন্ধন করে মুরাদনগর প্রেসক্লাব। গত বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মুরাদনগরকোম্পানীগঞ্জ সড়কে মানববন্ধন করে মুরাদনগর প্রেসক্লাব। মানববন্ধনে দেবিদ্বারে ইফতার নিয়ে০২( দুই) গ্রুপের সংঘর্ষের ছবি তোলার জের ধরে সাংবাদিক শাহীন আলমকে তুলে নিয়ে নির্যাতন  ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তীব্র নিন্দা এবং  ক্ষোভ প্রকাশ করেন ও হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি এবং  দৈনিক যুগান্তরের ব্যুরো আবুল খায়ের এবং   দৈনিক মাতৃভূমির খবরের কুমিল্লা ব্যুরো আহসান হাবীব শাশিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফ, দৈনিক ইনকিলাবের মুরাদনগর সংবাদদাতা মনির হোসাইন, দৈনিক ইত্তেফাকের মুরাদনগর সংবাদদাতা মোশাররফ হোসেন মনির, দৈনিক সরেজমিনের কুমিল্লা ব্যুরো কেএম শারফিন শাহ্, দৈনিক দেশরূোপান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম, এশিয়ান টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি রাহাদ হোসেন, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ফাহাদ রহমান, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম এইচ শুভ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আরিফ গাজী, দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি
দুলাল আহম্মেদ সহ আরো অনেকে। গত সোমবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে ইফতার নিয়ে ০২(দুই) গ্রুপের সংঘর্ষের ছবি তুলতে গেলে সুযোগ পেয়ে বাবু নামের ০১(এক) সন্ত্রাসী তার বাহিনী নিয়ে সাংবাদিক শাহীনেরপর হামলা চালায়। তাকে পিটিয়ে রক্তাক্ত করে সেখান থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দ্বিতীয় দফায় মারধর করে ক্যামেরা ও সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে শাহীনের স্ত্রীর কাছে ১( এক) লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain