আগস্ট ২২, ২০১৬,৬:১৫ অপরাহ্ণ
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়া খেলার দায়ে ৮ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- ফিরোজ কবির (৩৫), ছাদেক আলী (৫০), মাহাফুজার রহমান (২৫), রুবেল মিয়া (৪৫), ঠাণ্ডা মিয়া (৩৫), জাহাঙ্গীর আলম (৩০), লেবু মিয়া (২২) ও জাহাঙ্গীর আলম (৩৫)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, রোববার (২১ আগস্ট) দিনগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন|
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain