আগস্ট ২২, ২০১৬,৬:০৮ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা পটকা এলাকায় বাড়ির পাশে একটি জঙ্গল থেকে হাজেরা খাতুন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাজেরা খাতুন ওই এলাকার সামাদ মিয়ার স্ত্রী।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সাত্তার জানান, দুপুরে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা পটকা এলাকায় বাড়ির পাশে একটি জঙ্গলে হাজেরা খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে পুলিশে খবর দিলে দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
নিহতের পরনের শাড়ি ও শরীরে বিভিন্ন অংশ আগুনে পোড়া কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain