আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বাংলার মাটিতে প‍া রাখার দিন থেকেই মৃত্যুর মুখোমুখি

আগস্ট ২১, ২০১৬,৫:০০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা: বাংলার মাটিতে যে দিন থেকে পা রেখেছি সেদিন থেকেই মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে আমাকে। তবে আমি কখনো মৃত্যুভীত ছিলাম না। আমি কখনো মৃত্যুকে ভয় পাইনি।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রোববার (২১ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, কোটালীপাড়ায়ও আমাকে মেরে ফেলতে ষড়যন্ত্র করা হয়েছিলো। কিন্তু ভাগ্যিস এক চা দোকানির কারণে এ বোমা থেকে বেঁচে যাই।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ট্রাকের উপর জয় বাংলা বলে শেষ করে হাত থেকে মাইক্রোফোন রাখার পর পরই গ্রেনেড মারা শুরু হয়ে যায়। একটার পর একটা মারতেই থাকে। দিবালোকে ‍এভাবে গ্রেনেড মারা কখনো দেখিনি।

ট্রাকের সাইডের ডালায় লেগে গ্রেনেডটি নিচে পড়ে যাওয়ায় আমি বেঁচে গেলে ‍আইভি রহমানসহ দলের অনেক নেতাকর্মী মারা যান। এ সময় গ্রেনেডের ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিলো না। তাবে আমার গায়ে কোনো স্প্লিন্টার লাগেনি।  চলে যাওয়ার সময় আমার গাড়িতে গুলিও করা হয়েছিলো। তবে বুলেট প্রুপ গাড়ি হওয়ায় গুলি লাগেনি। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

তিনি বলেন, ২১ আগস্টের দিন সমাবেশের আশপাশে পুলিশের কোনো তৎপড়তা দেখা যায়নি। কোনো নিরাপত্তাবলয় ছিলো না।

এর আগে বিকেল ৪টার দিকে তিনি নিহতদের স্মরণে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা দিবেদন করেন। এ সময় নিহতদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain