আগস্ট ২১, ২০১৬,৪:৫৭ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মেহেরপুরে: ১৮টি জাল দলিল করে জমি রেজিস্ট্রির অভিযোগে দুই সাব রেজিস্ট্রারকে কর্মক্ষেত্র থেকে মেহেরপুরে ডেকে এসে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে আব্দুর রশিদ মন্ডল (৫৫) ও সাইদুর রহমানকে (৪৫) মেহেরপুর সদর থানা চত্বর করে গ্রেফতার করে দুনীর্তি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়া অফিসের একটি দল।
গ্রেফতারকৃত আব্দুর রশিদ মন্ডল বর্তমানে নোয়াখালী সদর সাব রেজিস্ট্রি অফিস ও সাইদুর রহমান ঝিনাইদহের মহেশপুর সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত রয়েছেন।
দুদকের কুষ্টিয়া অফিসের উপপরিচালক আব্দুল গাফফার জানান, ২০১১ সালে জাল দলিল করে জমি রেজিস্ট্রির অভিযোগে মেহেরপুরের সার্ভেয়ার আব্দুল মজিদ ওই ২ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে দুদক তাদের কাছে বার বার তথ্য চেয়ে নোটিশ দিলেও অভিযুক্তরা কোনো জবাব দেননি।
রোববার তাদের কর্মক্ষেত্রে থেকে মেহেরপুর সদর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শেষে দুদক গ্রেফতার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল বাহার চৌধুরী জানান, দুদকের উপপরিচালক আব্দুল গাফফার বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেছেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain