আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

আগস্ট ১৮, ২০১৬,৫:৫৩ অপরাহ্ণ

 
Spread the love

বাকৃবি (ময়মনসিংহ): বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালি, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে জাতীয় পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান।

এসময় অনেকের মধ্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ও প্রতিষ্ঠা দিবস বাস্তবায়ন উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন ভারপ্রাপ্ত উপাচার্য।

এরপর শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের পাশে বৃক্ষরোপণ করা হয় এবং মুক্তমঞ্চে কৃষকদের মধ্যে চারা বিতরণ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain