আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জমা মনোনয়ন পত্র। bdnewstv24.com

নভেম্বর ৭, ২০২২,১০:৩৭ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

 

ভোলার চরফ্যাশনের আসলামপুর এবং  ওমরপুর ইউপি নির্বাচনে রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। বিকাল ৫টা নাগাদ দুই ইউনিয়নে ৮জন চেয়ারম্যান প্রার্থীসহ ১শ’ ১৪জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট জমা দিয়েছেন। দীর্ঘ এক যুগ পর আগামী ২৮ নভেম্বর ভোলার চরফ্যাশনের আসলামপুর এবং  ওমরপুর ইউপি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।
জানা গেছে, নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (৬ নভেম্বর) ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। শেষ কর্মদিবসে দুই ইউনিয়নে মোট ৮ জন চেয়ারম্যান ও ১শ’ ৬জন মেম্বর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে আসলামপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোঃ নুরে আলম মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত মোঃ সাইফুল ইসলাম এবং  স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ  আবুল কাশেম মিলেটারি মনোনয়ন পত্র দাখিল করেছেন।
অন্যদিকে ওমরপুর ইউপি নির্বাচনে চেয়ানম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোঃ রিয়াজুল ইসলাম রিজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ গোলাম মোর্শেদ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা  এবং   বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাফর উল্লাহ খান এবং  মোঃ পারভেজ।

এদিকে আসলামপুরে ইউপি সাধারণ সদস্য পদে ৪৫ জন এবং    ওমরপুরে ৩৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত নারী আসনে দুই ইউনিয়নে ১২ জন করে মোট ২৪ জন মনোনয়ন পত্র  জমা দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
উল্লেখ্য, ২০১১ইং সালে বৃহত্তম আছলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদের শেষের দিকে ২০১৪ ইং সালে বৃহত্তম আছলামপুর ইউনিয়নকে বিভক্ত করে ওমরপুর ইউনিয়ন নামে আরও একটি নতুন ইউনিয়ন রূপান্তার করা হয়। নতুন ইউনিয়ন বিভক্তিকালে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের সঙ্গে চরফ্যাশনের আছলামপুর এবং  ওমরপুর ইউনিয়নের ভোটার বিন্যাস এবং  সীমানা বিরোধ নিয়ে মামলার জটিলতার কারণে এই দুই ইউপিতে নির্বাচন স্থগিত ছিল প্রায় দীর্ঘ ০১(এক) যুগ। গত ১৭ই অক্টোবর এই দুই উপজেলার তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী রবিবার ৬ই নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল, ৭ই নভেম্বর মনোনয়নপত্র যাচাইবাচাই, ১২ই নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২৮ এ নভেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

সকল সংবাদ সংগ্রহ করি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain