আগস্ট ১৮, ২০১৬,৫:৫১ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন: ঢাকা: রাজধানীর বংশাল কাজী আলাউদ্দিন রোডের পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আসমা আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে কাজী আলাউদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আসমা কাজী আলাউদ্দিন রোড়ের স্থানীয় মো. আলমগীরের মেয়ে।
স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আসমার চাচা জামিল হোসেন জানান, সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে কিছু ঘটতে পারে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain