অক্টোবর ১৭, ২০২২,১:২৬ অপরাহ্ণ
Reporter:-bdnewstv24.com
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ (চব্বিশ) ঘণ্টায় ০৫ ( পাঁচ) জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের ০১ ( এক) দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের আপডেটে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ০৮(আট) টা থেকে আজ রোববার সকাল ০৮(আট) টা পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২৩ জন। আর ঢাকার বাইরে ৩৩২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৮১।
ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৯৪ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৫২ জন ঢাকার বাইরে ৪২ জন। ডেঙ্গুতে চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের, আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৯ জন। এই বছরে এখন পর্যন্ত ২২ হাজার ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন
সকল সংবাদ সংগ্রহ করি ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain