আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দোহারে ১৫ দিন থেকে মসজিদের মুয়াজ্জিন নিখোঁজ,

আগস্ট ১১, ২০২২,২:১৫ পূর্বাহ্ণ

 
Spread the love

দোহারে ১৫ দিন থেকে মসজিদের মুয়াজ্জিন নিখোঁজ,পাগল প্রায় বাবা মা

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

 

ঢাকার দোহারে হাফেজ মোহাম্মদ নাঈম হোসাইন নামে ১৫ বছর বয়সী এক মসজিদের মুয়াজ্জিন ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের খবর পেয়ে দিনমজুর পিতা মোঃ মনির হোসেন পুত্রকে ফিরে পেতে ঢাকা,দোহারসহ বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। নিখোঁজ নাঈমের বাড়ি বাগেরহাটের শরনখোলা উপজেলার দক্ষিণ আমরাগাছিয়া গ্রামে।

নাঈম দোহারের নারিশা ইব্রাহিমিয়া
বাজার বাইতুলফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের মুয়াজ্জিন হিসেবে আড়াই বছর ধরে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় মসজিদ কমিটি দোহার থানায় ২৬ জুলাই একটি জিডি ১০৩৫ করেন। থানার উপ-পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন ঘটনাটি তদন্ত করছেন।

স্থানীয়রা জানিয়েছেন,মুয়াজ্জিন নাঈমের সাথে স্থানীয় চৈতাবাতর গ্রামের হামিদের পুত্র হিমুর সাথে বন্ধুত্ব চলছিল। বন্ধুত্বের সুত্রধরে নাঈম ঘটনার দিন সকালে হিমুর মোটরসাইকেলটি এক ঘন্টার জন্য নিয়ে ঘুরতে বের হন। ফিরে আসতে দেরী হওয়ায় হিমু নাঈমের ওপর ক্ষিপ্ত হন।

দুপুর ১২ টার দিকে নাঈম ফিরে আসলে হিমু উত্তেজিত হয়ে মসজিদের মধ্যে ঢুকে নাঈমকে বেদম মারধর করে এবং ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেয়। বর্তমানে মোবাইলটি হিমুর মামা ফিরোজ মিয়ার কাছে রয়েছে। এ ঘটনার পর থেকেই নাঈম নিখোঁজ আছেন। নাঈমকে ফিরে পেতে তার পিতামাতা মরিয়া হয়ে উঠেছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain