আগস্ট ১৭, ২০১৬,৩:৩৪ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ডট কম:ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিকের কর্মচারী বকুল বণিকের ওপর হামলা এবং নির্যাতনের অভিযোগে জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সঙ্গীত শিল্পী রুনাক সুলতানা পারভীনের শাস্তি দাবি করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় বেসরকারি ক্লিনিক কল্যাণ পরিষদ। মানববন্ধনে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বকুল বণিকের ভাই লিটন বণিক বলেন, ব্রাহ্মণবাড়িয়া কুমারশীল মোড়ে পারভীন টাওয়ারের মালিক রুনাক সুলতানা পারভীন প্রায়ই তার ভবনের ভাড়াটিয়া নিউ সেন্ট্রাল ল্যাব অ্যান্ড ডায়াবেটিক হাসপাতালে কর্মরত আয়া এবং ঝাড়ুদারদের বাসার কাজ করতে বলেন। এতে রাজি না হলে তাদের ওপর নির্যাতন করেন। তারই অংশ হিসেবে তার বোনকে মঙ্গলবার মারধর করেন রুনাক সুলতানা পারভীন।
এ সময় তিনি রুনাক সুলতানা পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এর আগেও রুনাক সুলতানার বিরুদ্ধে একই হাসপাতালের কর্মী (আয়া) ও শহরের মধ্যপাড়া মহল্লার পাড়া মহল্লার শাহানা বেগম এবং শিমরাইল কান্দি এলাকার নাসিমা আক্তারকে মারধরের অভিযোগ রয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain