আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সংবাদ সম্মেলন bdnewstv24.com

আগস্ট ৪, ২০২২,২:৪০ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ রেজাউল হক রাজনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকাল ৪.০০  (চার) টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজন। বক্তব্যে তিনি বলেন, গত ২৭/৭/২২ ইং তারিখ আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং   ভিত্তিহীন একটি মামলা দায়ের করা হয়েছে যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত । প্রকৃতপক্ষে আমার বসত ঘরের দক্ষিণ পাশে একটি মৌসুমী ফলের বাগান এবং  নার্সারি রয়েছে। প্রতিবেশী আবু গাজীর ৭/৮ টি ছাগল বিগত এক বছর যাবত বিভিন্নভাবে আমার বাগানেরও নার্সারির গাছপালার ক্ষতি সাধন করে আসছে। বিগত ২৭-০৭ ২০২২ ইং  আমার নার্সারির প্রায় শতাধিক কাঁঠাল গাছ ছাগলে সম্পূর্ণ বিনষ্ট করে। আমি ঘুম থেকে উঠে বাগানে গিয়ে দেখি, এবং লোকজনদের জানাই এবং  ঘটনাস্থলে নিয়ে দেখাই। ।পরে উল্লেখিত আবু গাজীর বাড়ির উঠানে যাদেরকে দেখতে পাই তাদেরকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করি ও  ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল খান কে ফোন করে বিষয়টি অবহিত করি এবং  ঘটনাস্থলে আসার অনুরোধ করি। কিন্তু তিনি ঘটনাস্থলে আসতে অস্বীকৃতি জানান ও আমাকে বলেন তোমার জায়গায় ছাগল পেলে জবাই করে খেয়ে ফেলো। পরে বিকেলে আবার আমার নার্সারিতে একটি ছাগল দেখতে পাই ছাগলটির গায়ে একটি লাঠি দিয়ে আঘাত করি, ছাগলটি অসুস্থ হয়ে পড়লে মারা যাবে তাই ঘটনা স্থলে উপস্থিত কয়েকজনের পরামর্শে ছাগলকে জবাই করি। পরে বিষয়টি আঙ্গারিয়া বাজারে এসে মেম্বার সহ সকলকে অবহিত করে মীমাংসার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করি। রাতে বাসায় এসে শুনি যে জবাই করা ছাগলের মাংস কুকুরে খেয়ে ফেলেছে। পরে রাত দশটার দিকে আমার বাসায় পুলিশ গিয়ে হাজির হয। আমাকে এবং  আমার ফ্রিজে রক্ষিত ব্যক্তিগত মাংস জোরপূর্বক থানায় নিয়ে আসেন। সারারাত আমাকে থানায় বসিয়ে রেখে কোন জিজ্ঞাসাবাদ না করে মিথ্যে মামলা সাজিয়ে পরদিন পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করে। আমি এই ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। তিনি আরো উল্লেখ করেন উপজেলার হাঙ্গারিয়া ২৭/০৭/ ২০২২ ইং তারিখে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে হয়রানি ও রাজনৈতিক- সামাজিকভাবে মান-সম্মানের হানি করে। একটি বিশেষ কুচক্রী মহল আবার উল্টো ঘটনাটি বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করেছে। সত্য ঘটনা সবার সামনে তুলে ধরতে চাই ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে সম্মানিত সাংবাদিক বৃন্দদের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি আরো উল্লেখ করেন বর্তমানে আমার জীবন চরম ঝুঁকিতে রয়েছে ।আমার প্রতিপক্ষ গ্রুপের লোকজন আমার চারপাশে নানা প্রতিবন্ধকতা তৈরি করে হয়রানি করছে। ২০১৬ ইং সালে নৌকা প্রতীক নিয়ে ইউপি নির্বাচনের পর থেকে আমার প্রতিপক্ষ গুরুপ এবং  একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে আমাকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছেন।
এ সময় দুমকি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং  ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে  উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রেজাউল হক রাজন।

সকল সংবাদ সংগ্রহ করি।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain