আগস্ট ১৭, ২০১৬,৩:৩০ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ডট কম: পটুয়াখালী : ঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং পটুয়াখালীর বিভিন্ন এলাকায় দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
পটুয়াখালী নদী বন্দরে ২ নম্বর সংকেত রয়েছে বলে জানান বন্দরের উপ পরিচালক আব্দুর রাজ্জাক। বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ সবকটি রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর উত্তাল হওয়ায় ও জোয়ারের পানির ঢেউয়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে কুয়াকাটা সৈকত এলাকায়।
এদিকে পটুয়াখালী আবহাওয়া অফিস মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
সাগরে মাছধরারত কুয়াকাটা, আলীপুর-মহিপুর এলাকার ট্রলারগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে বলে জানান আলীপুর মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain