Reporter :- bdnewstv24.com
সিরাজগঞ্জ সদর উপজেলায় ০১(এক) টি পুকুর থেকে ০৭(সাত) বছর বয়সী ০১(এক) শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের , ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয়। উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মহিষাহাটা এলাকার একটি পুকুর থেকে এই শিশুর লাশ উদ্ধার করেছে। পুলিশ এবং শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে এই শিশুকে গ্রামের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে গ্রামের একটি পুকুরের হাঁটুপানিতে স্বজনেরা তার লাশ দেখতে পেয়ে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে এই শিশুর লাশ উদ্ধার করেন।