জুলাই ৭, ২০২২,১২:৩৮ পূর্বাহ্ণ
Reporter :- bdnewstv24.com
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং মানবতার ফেরিওয়ালা পিরোজপুর ইউনিয়ন পরিষদের ০৭(সাত) নং ওয়ার্ডের তিন তিন বার নির্বাচিত ইউপি সদস্য জনাব মোশারফ হোসেন সোনারগাঁ বাসী এবং মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বিশ্ববাসীর নিরাময় এবং সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।
সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আযহা আমাদের মাঝে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত-বন্ধন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীল আচরণ অনুশীলন ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ উল আযহা ।
তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব সবাই পারস্পরিক সহযোগিতা এবং সহর্মিমতার মধ্য দিয়ে যেন পবিত্র ঈদ উল আযহার দিন কোরবানি দিয়ে গরীব দুঃখী মানুষের মাঝে তাদের প্রাপ্য হক ভাগাভাগি করে দেই।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain