আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

আগস্ট মাসে বড় হামলা হতে পারে: সেতুমন্ত্রী

আগস্ট ১, ২০১৬,১২:৩৬ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ডট কম:নারায়ণগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ধর্মীয় উগ্রবাদীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে। বিশেষ করে আগস্ট মাসকে এরা বেছে নিতে পারে বড় ধরনের হামলার জন্য। এটা মাথায় রেখেই দলীয় এমপিদের এলাকায় গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’


রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা উড়াল সড়কের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বড় দুটি ঘটনা ঘটেছে গুলশানে ও শোলাকিয়ায়। বড় ধরনের হামলার প্রস্তুতি ছিল কল্যাণপুরে। এ ব্যাপারে আমাদের উদ্বেগ আছে। আমরা শঙ্কিত।’  

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে ধর্মীয় উগ্রবাদ থেকে যে চ্যালেঞ্জ আসছে সে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য গ্রামপর্যায়ে প্রতিটি ইউনিটকে সংগঠিত করা, প্রতিরোধ কমিটি করা, জনগণকে সংগঠিত করা, গণজাগরণ সৃষ্টি করা এটা প্রথম কাজ। এর সঙ্গে নির্বাচনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এ কাজ করলে নির্বাচনের কাজ হয়ে যাবে। কারণ এখানে গণসংযোগ হবে।’

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, একদিকে উগ্রবাদ প্রতিরোধ, জনগণকে সচেতন করা, আরেকদিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি আমাদের এমপিদের বলেছেন, নেতাকর্মীদের সংগঠিত করার জন্য। এটার অর্থ এই নয় যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নির্বাচন যথাসময়ে হবে। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

সেতুমন্ত্রী বলেন, ‘আগাম নির্বাচন বিভিন্ন দেশে হয়। এখানে হবে কি না, তা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি সোয়া দুই বছর পর নির্বাচন হবে এটা মাথায় রেখে।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain