আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় ধান কাটা ও মাঠ দিবস পালিত। বিডিনিউজ টিভি ২৪.কম

মে ২০, ২০২২,১০:৩০ অপরাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

কৃষিই সমৃদ্ধি, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সমলয়ে ধান চাষ করা হয়। এই পদ্ধতিতে চাষ করায় ফলন ভালো হয়েছে। আমুয়াকান্দি গ্রামে সমলয়ে পদ্ধতিতে চাষের ধান কর্তন এবং  মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ই ফেব্রুয়ারি উপজেলার আমুয়াকান্দি গ্রামে সমলয়ে চাষাবাদ বাস্তবায়ন প্রকল্পের আওতায় আমুয়াকান্দি গ্রামের ১১০ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে এসএল ৮ এইচ জাতের ধান রোপণ করা হয়েছিল।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।
আরো বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, স্থানীয় ইউপি সদস্য জাহিদ হোসেন সহ আরো অনেকে। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বিশ্বে যতই মহামারী হোক না কেন, বাংলাদেশের মানুষ কখনো না খেয়ে থাকবে না। আল্লাহর রহমতে দেশে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ রয়েছে। এবং প্রতিটি অঞ্চলে পর্যাপ্ত খাদ্য আবাদ হচ্ছে। সুতরাং কোন হতাশ হওয়ার কিছু নেই। সবাই সরকারের উন্নয়ন বাস্তবায়নে সহযোগিতা করবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সমলয়ে চাষাবাদ একটি ভালো উদ্যোগ। এই পদ্ধতিতে চাল করলে কৃষকদের মাঝে বন্ধুত্বের সৃষ্টি হয়। ফলনও ভালো হয়। তাই আমি যে সকল এলাকা সমতলে চাষ করা সম্ভব, সেই সকল এলাকায় সমলয়ে চাষাবাদ করবেন। এই ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সরকার আপনাদের সার্বিক সহযোগিতা করবেন।

সকল সংবাদ সংগ্রহ করি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain