আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

নদী ভাঙ্গনে জমি জমা বাড়ি ঘর শেষ। bdnewstv24.com

মে ১৯, ২০২২,৫:২১ অপরাহ্ণ

 
Spread the love
 প্রতিনিধিঃ- বিডিনিউজ টিভি ২৪.কম
 পটুয়া খালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের অবদা থেকে পশ্চিম কাছিপাড়া গোপালিয়া হয়ে বাহেরচর লঞ্চ ঘাটের উপকূল থেকে বিলীন হয়ে গেছে আবাদি জমি ও বাড়িঘর। হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও উপজেলার নাজিরপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদীর উপকূল সংলগ্ন রাস্তাঘাট, বাড়িঘর ও আবাদি জমি ঝুঁকিতে রয়েছে নদী ভাঙ্গনে। নদী ভাঙ্গন রোধে এখনও কোন ব্যবস্থা নেওয়া না হলে বাউফল উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ৩ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ ফসিল জমি, বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান।

তথ্য নিয়ে জানা যায়, কাছিপাড়া ইউনিয়নের কারখানা নদী ও চন্দ্রদীপ ইউনিয়নের তেতুলিয়া নদীর তীরবর্তীতে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার পরিবার নদী ভাঙ্গনে আতংকে জীবনযাপন করছে। অপরদিকে বর্ষার মৌসুমে শুরু হলেই দেখা যায় নদীগুলোর জোয়ার-ভাঁটায় উপকূলবর্তী ফসিল জমি, গাছপালা, বাড়িঘর ও গবাদিপশুর বাসস্থান নিয়ে আতংকে থাকে নদীর উপকূল তীরবর্তী বসবাসরত মানুষগুলো।রাত হলেই ঘুম চলে যায় নদীর ভাঙ্গার শব্দে।

এব্যাপারে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর লঞ্চ ঘাটের উপকূল সংলগ্নে অবস্থিত ২ নং হিস্যাজাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম কাছিপাড়া(গোপালিয়া) বাজার,১১ নং পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  এবং পশ্চিম কাছিপাড়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা এবং ১২৮ নং চর রাঘুনদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কারখানা নদীর ভাঙনের মুখে পড়েছে। এবং খুব দ্রুতই রোধের ব্যবস্থা না নিলে ভাঙ্গন কবলিত মুখে পড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে কারখানা নদী ভাঙ্গন চলমান রয়েছে। যার ফলে শত শত পরিবার নদী ভাঙ্গনে নিঃস্ব হয়ে গেছে। ভুমিহীন হয়েছে অনেকেই। তিনি আরও বলেন, এই ভাঙ্গন রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা গ্রহন না করেন তাহলে কাছিপাড়া ইউনিয়নের কারখানা থেকে পশ্চিম কাছিপাড়া গোপালিয়া – চর রঘুনদ্দি,বাহেরচর বাজার সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান,বহু বসতবাড়ি ও ফসিল জমি বিলীন হয়ে যাবে কারখানা নদীতে।
কাছিপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মামুন আহম্মেদ বলেন, অনেক বছর ধরেই কারখানা নদী ভাঙ্গন হচ্ছে। এ নদীতে হাজিপুর নামক গোটা গ্রামটি বিলীন হয়ে গেছে। নিঃস্ব এবং ভুমিহীন হয়ে গেছে অনেক পরিবার। যাযাবরের মতো রয়েছে অনেক পরিবার।শতশত একর ফসলি জমি বিলীন হয়ে গেছে কারখানা নদীতে। অপরদিকে নাজিরপুর ইউনিয়নের নিমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমদি গ্রাম তেতুলিয়ার ভাঙনে নিশ্চিহ্ন হওয়ার পথে। চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট ও চরওয়াডেল দ্রুত গতিতে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে চন্দ্রদ্বীপের শতশত একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আফরোজা বেগম বলেন, ভাঙন আতংকে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। এলাকাবাসী ভাঙনরোধের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
নদী ভাঙ্গন বিষয় পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কাইছার আলম বলেন, বাউফল উপজেলার কাছিপাড়া, চন্দ্রদীপ এবং নাজিরপুর ইউনিয়নের নদী ভাঙ্গন রোধের বিষয় পর্যবেক্ষন করে দ্রুত এই ভাঙ্গন রোধের ব্যবস্থা নেয়া হবে।

সকল সংবাদ সংগ্রহ করি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain