আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

অস্ত্র সহ গরু চোর আটক। বিডিনিউজ টিভি ২৪.কম

এপ্রিল ২২, ২০২২,৪:২৮ পূর্বাহ্ণ

 
Spread the love

প্রতিনিধিঃ- bdnewstv24.com

 

ভোলার মনপুরায় গহীন বনে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ গরু-মহিষ চোর চক্রের ৪ (চার) সদস্যকে আটক করেছে পুলিশ। তবে ওই চক্রের অপর ০৭(সাত) সদস্য গহীন বনের ভিতরে পালিয়ে যাওয়ায় ধরতে পারেনি পুলিশ। এই সময় ওই চোর চক্রের কাছ থেকে ব্যবহৃত ০১(এক) টি ট্রলারসহ ০১(এক) টি রামদা, ০১(এক) টি বগি এবং  ০৪ (চার) টি ছুরি উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারনা করছেন আটককৃত সংঘবদ্ধ চক্রের সদস্যরা মনপুরার ২৯ কৃষকের ৭০ গরু-মহিষ চুরির সাথে জড়িত। এই চক্রটি থেকে গরু চুরির তথ্য উদ্ধারে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টায় সাবেক সচিব নাজিম উদ্দিন চৌধুরীর খামাড় থেকে সংঘবদ্ধ চোর চক্রটি ০৪(চার) টি গরু চুরি করে নিয়ে যায়। পরে খবর পেয়ে সকাল ১০ টায় উপজেলার বিচ্ছিন্ন ঢাল চরের গহীন বনে ওসি সাইদ আহমেদের নের্তৃত্বে এস.আই শ্রীকান্ত, এস.আই খালেক এবং এস.আই লুৎফরসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ওই ০৪(চার) চোর আটকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন, সাখাওয়াত (২৮), শাহিন (২৩), কারীম (২২) ও ফিরোজ (৩৫)। এদের সবার বাড়ি উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কুলাগাজী তালুক এবং  চরকলাতলীতে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাত ৩ টায় সংঘবদ্ধ চক্রটি মনপুরা ইউনিয়নের সীট্রক ঘাট থেকে ট্রলারে করে প্রথমে চর কলাতলীতে যায়। পরে কলাতলী থেকে আরও ৫ জন সহ ১১ জন ঢালচরে সাবেক জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব নাজিম উদ্দিন চৌধুরীর খামাড়ে যায়। পরে সেখান থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যায়। তবে ওই চক্রের আটককৃত চার সদস্য ঘটনার বর্ননা দিলেও গরু চুরির কথা স্বীকার করেনি।
এছাড়াও খামাড়ের দায়িত্বরত বাতান (গরু-মহিষ দেখাশুনার দায়িত্বে থাকা) আব্বাস জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৪ টায় চোর চক্রটি খামাড়ের ৪টি গরু চুরি করে ঢালচরের গহীন বনে নিয়ে যায়। পরে সকালে পুলিশ এসে ঢালচরের গহীন বনে অভিযান দিয়ে চক্রের চার সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। এই সময় তাদের কাছ থেকে বগি দা, কুড়াল, রাম দা এবং  ছুরি উদ্ধার করে।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, সাবেক সচিব স্যারের খামাড় থেকে ৪ গরু চুরি করে নিয়ে যাওয়ার খবর পেয়ে ঢালচরের গহীন বনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। পালিয়ে যাওয়া চক্রের অপর ৭ সদস্য সহ চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

 

সকল সংবাদ সংগ্রহ করি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain