আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ময়মনসিংহে জেলা পুলিশের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সন্মনে ইফতার মাহ্ফিল

এপ্রিল ৮, ২০২২,৩:৫৩ পূর্বাহ্ণ

 
Spread the love

নিজস্ব প্রতিনিধি :

 

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা পুলিশের “আইনশৃঙ্খলা সংক্রান্ত” মতবিনিময় ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল ২০২২) ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ আয়োজনটি ময়মনসিংহ জেলা পুলিশ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলটি জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের সভাপতিত্বে স্থানীয় সকল সাংবাদিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এ সময় পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা আমার তৃতীয় নয়ন হিসেবে কাজ করেন। আমাদের সকল চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রেও তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেন।

এ ছাড়া পুলিশের সকল ভালো কাজের সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা আমাদের আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন। আজ সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করি। এ যেন সাংবাদিক ও পুলিশের মধ্যে মিলনমেলায় পরিনত হয়েছে।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সহসম্পাদক ও ময়মনসিংহ জেলার সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবীর সজল, মহানগর প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, রায়হানুল ইসলাম, হাফিজুর রহমান, শাহীন ফকির (সদর সার্কেল), কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম কোতোয়ালি মডেল থানার তদন্ত ওসি ফারুক হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain