আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

চালু হচ্ছে ফ্রি ইন্টারনেট। bdnewstv24.com

মার্চ ২২, ২০২২,১১:০৮ অপরাহ্ণ

 
Spread the love
Reporter :- bdnewstv24.com
প্রাথমিক শিক্ষায় ডিজিটাল রূপান্তর করতে নতুন উদ্যোগ নিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। এই উদ্যোগের অধীনে তারহীন ফ্রি ইন্টারনেটে যুক্ত হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক এবং  গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই উদ্যোগ বাস্তবায়ন করছে দেশের বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন।

এরই অংশ হিসেবে সোমবার রাতে ঢাকার একটি হোটেলে ৪১ (এক চল্লিশ)  হাজার প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে ফ্রি ইন্টারনেট কানেক্টিভিটি সেবা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব  মো. জাকির হোসেন।

এই সময় তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়সমূহে ইন্টারনেট সেবা শিক্ষা সেক্টরে এক নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যবই এবং  অন্যান্য বই পড়ার সুযোগ সৃষ্টি প্রতিমন্ত্রী জানান, ফ্রি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষকগণ বিভিন্ন কনটেন্টড ডেভেলপমেন্ট করে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দান করতে পারবেন। ইন্টারনেট সেবার মাধ্যমে ব্লেন্ডেড এডুকেশন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইত্যাদি কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

প্রাথমিক এবং গণশিক্ষা সচিব জনাব আমিনুল ইসলাম খান বলেন, ইন্টারনেট সেবার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জ্ঞান, দক্ষতা, মননশীলতা বৃদ্ধি পাবে। বর্তমান সরকার গ্রামীণফোনের সহায়তায় বর্তমানে ৪১ (একচল্লিশ) হাজার  প্রাথমিক বিদ্যালয়ে এ পর্যায়ে ইন্টারনেট কানেকশন প্রদান করছে। ক্রমান্বয়ে ইন্টারনেট সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সেবা চালু করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব  আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন গ্রামীণফোন লিমিটেডের  সিইও জনাব ইয়াছির আজমান এবং  সিবিও জনাব  মোঃ- নাসার ইউসুফ, অধিদপ্তরের পরিচালক জনাব  বদিয়ার রহমান প্রমুখ।

সকল সংবাদ সংগ্রহ করি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain