আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শ্রমিকদের মধ্যে দাওয়া পাল্টা ধাওয়া, অবরোধ মহাসড়ক । bdnewstv24.com

মার্চ ২১, ২০২২,৯:৫৯ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

লালমনিরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মটর শ্রমিকদের০২( দুই) গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাধারন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এই সময় শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির সমর্থকরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জনাব  সিরাজুল হকের বিনিময় তেলের পাম্পে হামলা এবং ভাংচুর চালায়। এই ঘটনায় সাধারন শ্রমিকরা মহাসড়ক অবরোধের করায় ঢাকাগামি নৈশ্যকোচের যাত্রীরা চরম বিপাকে পড়েছে।

২০(বিশ)শে মার্চ ২০২২ ইং লালমনিরহাট পুলিশ লাইন্সের পাশে বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, দীর্ঘ দিনের পুরাতন কমিটি দিয়ে চলছে লালমনিরহাট বাস মিনিবাস শ্রমিক সংগঠন। পুরাতন কমিটির সভাপতি আমিনুল ইসলাম এবং  সম্পাদক বুলবুল শ্রমিকদের কার্যালয়ের জন্য ক্রয় করা জমি গোপনে বিক্রি করে দেয়।

বিষয়টি জানাজানি হলে সাধারন শ্রমিকদের মাঝে ক্ষোভ তৈরী হয় ও ০২( দুই) টি ভাগে বিভক্ত হয় শ্রমিকরা। পুরাতন এবং  মেয়াদত্তীর্ন কমিটি বিলুপ্তের দাবিতে রোববার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে সাধারন শ্রমিকরা। এতে বর্তমান কমিটি বাঁধা দিলে ০২(দুই) পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অনেকে  আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এই ঘটনায় বিকেলে শিফাত হোসেন মুন্না নামে ০১(এক) জন সাধারন শ্রমিক বাদি হয়ে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে প্রধান করে ৬ (ছয়) জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এরই জের ধরে রাত ৮(আট) টার দিকে বর্তমান কমিটি আমিনুল-বুলবুল গ্রুপের কতিপয় শ্রমিক শহরে দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাসটার্মিনালের দিকে যাচ্ছিল। মিছিলটি পুলিশ লাইনসের সামনে বিনিময় ফিলিংস স্টেশনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে সাধারন শ্রমিকরা ছুটে এলে পিছু হটে বর্তমান কমিটির শ্রমিকরা।

পরে বিনিময় ফিলিংস স্টেশন ভাঙচুরের প্রতিবাদে এবং বিচারের দাবিতে সাধারন শ্রমিকরা রংপুর-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় ঢাকা গামি নৈশ্যকোচ গুলোসহ শত শত যানবাহন আটকা পড়ে এবং দির্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম বিপাকে পড়েছে নৈশ্যকোচের যাত্রীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে চলে যান অতিরিক্তি পুলিশ সুপার(এ সার্কেল) মারুফা জামান। তিনি শ্রমিকদের সাথে কয়েক দফায় কথা বলে রাতের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে রাত ৯.৩০মিঃ শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলা শহরে থম থমে অবস্থা বিরাজ করছে। তবে যেকোন মুহুর্তে বড় রকমের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন সচেতন মহল।

শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি জানান, দুপুরে তারা০১( এক) বার হামলা চালিয়ে আমাদের সাধারণ শ্রমিকদের আহত করে। পরে আবার তারা রাতে বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে সাধারন শ্রমিকদের না পেয়ে বিনিময় তেলের পাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে। আমরা সাধারন শ্রমিকরা এর তীব্র প্রতিবাদ ও ঘটনার  সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানাই।

লালমনিরহাটের অতিরিক্তি পুলিশ সুপার(এ সার্কেল) মারুফা জামান জানান, অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে সাধারন শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। যোগাযোগ সচল রয়েছে

 

সকল সংবাদ সংগ্রহ করি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain