জুলাই ২৭, ২০১৬,১:০৫ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ডট কম:ঢাকা: ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত বলেছেন, একের পর এক শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারের পর নানা কায়দায় নাটক সাজাচ্ছে পুলিশ। গত ২৫ জুলাই কোন কারণ ছাড়াই অন্যায় ভাবে রাজশাহী মহানগরীর সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে অস্বীকার ও পরে একদিন পর পরিকল্পিত ভাবে তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
শিবির নেতৃবৃন্দ বলেন, বার বার পুলিশের এমন দায়িত্বহীন ও অমানবিক আচরণে দেশবাসী তাদের প্রতি চরম ভাবে বিরক্ত। নিরীহ ছাত্রদের অন্যায় ভাবে আটকের পর এমন নিকৃষ্ট অস্ত্র নাটক সুগভীর ষড়যন্ত্রের অংশ বলে সচেতন দেশবাসী মনে করে। অমানবিক ভাবে মেধাবী ছাত্রদের জীবনকে বিপন্ন করতেই সরকার ও প্রশাসন ঘৃণ্য রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই নাটক বন্ধ করে নিরপরাধ শিবির নেতা জসিম উদ্দিনকে মুক্তি দিতে আমরা প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain