মার্চ ১, ২০২২,২:২০ অপরাহ্ণ
Reporter :- bdnewstv24.com
ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা পরিবেশ দুষনের জন্য আগামী ১৫ (পনের) দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পহেলা মার্চ ২০২২ইং বিচারপতি জনাব মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি জনাব মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন , আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জনাব মনজিল মোরসেদ।
তিনি জানান, আগামী ১৫(পনের) দিনের মধ্যে ঢাকাসহ আশপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং গাজীপুরের অবৈধ ইটভাটাগুলো ১৫(পনের) দিনের মধ্যে বন্ধ করতে হবে। ইটভাটা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে আদালতে।
সকল সংবাদ সংগ্রহ করি ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain