আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

যশোরের শার্শার সাংবাদিক মেহেদী হাসান ও তার পিতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

ফেব্রুয়ারি ২৫, ২০২২,৩:১১ পূর্বাহ্ণ

 
Spread the love

 

যশোর প্রতিনিধিঃ

 

যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যানের শার্শা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মোল্লা (৩০) ও তার পিতা আজিজুর রহমানকে (৫০) কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলার পল্লী এলাকা গোড়পাড়া বাজারে, সাংবাদিক মেহেদী হাসান মোল্লার নিজ ব্যবসা প্রতিষ্ঠান নূর ডেকোরেটারে এ ঘটনাটি ঘটে। এসময় ওই সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পিতা- পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর সদরে ভর্তি করা হয়।

জানা গেছে, ঘটনার দিন বিকালে মেহেদী হাসান ও তার পিতা আজিজুর হক দোকানে বসে চা খেতে খেতে পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলো। এসময় ঐ এলাকার সুমন হোসেন, ফাইমুর, রাব্বি, সোহেল ও নুরুদ্দীনের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর হয়ে কাজ করায় নির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুলের নির্দেশে এ হামলা করে তার সমর্থকরা বলে জানা যায়।

নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নৌকার প্রতি একাত্মতা ঘোষণা করে নির্বাচন থেকে সর এসেছিলাম। আমার সাথে নৌকার পক্ষে কাজ করায় আমার সমর্থকদের আজ মেরে ফেলার চেষ্টা করছে। বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে আমার ও নৌকার পক্ষে কাজ অন্যান্য কর্মীরা। আমি প্রশাসনের প্রতি এ ঘটনার সঠিক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বিষয়টি সত্যতা জানিয়ে বলেন, আমি শুনেছি, গোড়পাড়া বাজারে মারামারি হয়েছে। সাংবাদিক মেহেদী হাসান মোল্ল্যা হামলার শিকার হয়ে আহত হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানার ওসি মামুন খান সাংবাদিকদের জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain