একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, মাননীয় রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপ্রধানের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল জনাব এস এম সালাহউদ্দিন ইসলাম রোববার দিবাগত রাত ১২(বার) টা ১(এক) মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল জনাব নকিব আহমেদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
মাননীয় রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা অমর একুশের অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি বাজানোর সময় একত্রে মন্থর গতিতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে যান।
ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা স্বরূপ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সকল সংবাদ সংগ্রহ করি।
Md. Riadul Islam (Afzal)