জানুয়ারি ৩০, ২০২২,২:৩০ পূর্বাহ্ণ
Reporter :- bdnewstv24.com
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ০১(এক) মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সেলিম (৪৬) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮শে জানুয়ারি) ২০২২ইং ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। আসামি মো. সেলিম সোনাইমুড়ী পৌরসভার ২ ( দুই) নম্বর ওয়ার্ডের শিমুলিয়া চৌধুরী বাড়ির মৃত হাজী রাজান আলীর ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাদীর ২২(বাইশ) ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার বিবরণে জানা গেছে, বাদীর মেয়ে ০৯(নয়) তাবিয়াতুল উম্মা মহিলা মাদরাসায় প্রথম শ্রেণিতে লেখা পড়া করে। বৃহস্পতিবার (২৭ শে জানুয়ারি)২০২২ইং রাত সাড়ে আট টার সময় মাদরাসা থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আসামি তাকে ধরে দোকানের পেছনে রান্নাঘরে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে শিশুটির বাড়ি ফিরতে দেরি দেখে তার বাবা তাকে খুঁজতে গিয়ে দোকানের পেছনে তার কান্নার আওয়াজ শুনে সেখানে গেলে আসামি পালিয়ে যায়। পরে ভিকটিম সব ঘটনা খুলে বলে।
সকল সংবাদ সংগ্রহ করি ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain