জুলাই ১৯, ২০১৬,১২:০৫ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: চুয়াডাঙ্গা: গড়াইটুপি মেলায় অশ্লীল নাচ জুয়া ও লাকী কুপন লটারী বন্ধের দাবীতে জেলা প্রশাসক সায়মা ইউনুস ও মেলার আয়োজক আওয়ামী লীগ নেতা শুকুর আলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক খাইরুল ইসলামের আদালতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ও সদর উপজেলার তিতুদহ গ্রামের বিতর্কিত গড়াইটুপির মেলার আয়োজক শুকুর আলীর বিরুদ্ধে মেলা স্থায়ীভাবে বন্ধ করার জন্য মামলা করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসনের নিরাপত্তা ছাড়পত্র না নিয়েই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বিতর্কিত গড়াইটুপি মেলার অনুমোদন দিয়েছে। গত ১৫ জুলাই থেকে অনুমোদন পাওয়া এ মেলা ২৪ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও মেলার আয়োজক চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ গ্রামের শুকুর আলী পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে।
এরপর সেখানে অবৈধভাবে মেয়েদের উলঙ্গ নাচ, জুয়ো ও লাকী কুপন লটারী চালানো হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক ১ জন ম্যাজিষ্ট্রেট মেলার সার্বিক দেখভালের জন্য নিয়োজিত করার কথা। কিন্তু মেজিস্ট্রেট সেখানে থাকেন না। ফলে মেলা কর্র্তৃপক্ষ অনাচারে লিপ্ত হচ্ছে। মেলার কারণে চুয়াডাঙ্গার যুব সমাজ টাকার জন্য নেমেছে চুরি ও রাহাজানীতে। ফলে আইনশৃঙ্খালা পরিস্থিতি অবনতি হচ্ছে।
এডভোকেট শফিকুল ইসলাম শফি আজ মঙ্গলবার ১৯ জুলাই বিজ্ঞ বিচারক এ মামলার আদেশ জারী করবেন। মামলা নম্বর ওসি-১১২/১৬।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain