আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রশ্নপত্রে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক

জুলাই ১৮, ২০১৬,১১:৫৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মানিকগঞ্জ: পরীক্ষার প্রশ্নপত্রে কটূক্তি করার অভিযোগে মানিকগঞ্জে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।


সোমবার বিকেলে ওই শিক্ষককে আটক করে পুলিশ।

আটক শিক্ষকের নাম ইব্রাহিম দেওয়ান (৪৭)। তিনি মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সিলেবাসের বাইরে সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সৃজনশীল এবং বহু নির্বাচনীর অর্ধবার্ষিকী পরীক্ষার ওই প্রশ্নপত্র তৈরি করেছিলেন তিনি।

সকালে ওই বিষয়ে পরীক্ষা দেয় শিক্ষর্থীরা। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টার দিকে নিজ বিদ্যালয় কক্ষে ওই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। ওই বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্রে কয়েকটি জায়গায় রাষ্ট্র বিদ্বেষী এবং বহু নির্বাচনী প্রশ্নপত্রে নারীকে কটূক্তি করা হয়। তা পড়ে অনেক শিক্ষার্থীই ক্ষুব্ধ হয়। পরীক্ষা শেষে বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে বিষয়টি জানায় তারা।

অভিভাবকরা বিষয়টি জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসকে অবগত করে। তিনি পুলিশ সুপার মাহফুজুর রহমানকে আইনি ব্যবস্থা নিতে ব‌লেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ বিদ্যালয়ে গিয়ে প্রশ্নপত্রে সত্যতা পেয়ে ওই শিক্ষককে আটক করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী আজিজী জানান, প্রতিটি বিষয়ের শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেন। এরপর সহকারী প্রধানসহ দুই শিক্ষক সেগুলো নিরীক্ষণ করার পর ছাপার জন্য পাঠানো হয়। এই ধরনের কাজ করায় সংশ্লিষ্ট শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম দেওয়ান সাংবাদিকদের জানান, সিলেবাসের বাইরে এবং ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র করা হয়নি। সিলেবাস অবলম্বনে ওই প্রশ্নপত্র করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্ততি চলছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain